বিজ্ঞাপন

সাড়ে ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩৮৪ জন

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ৪:১৭ পিএম
সাড়ে ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩৮৪ জন

রাজধানীর রাস্তাগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত সাড়ে ছয় বছরে ঢাকায় সড়ণ দুর্ঘটনায় এক হাজার ৩৮৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন দুই হাজার ৪৮৮ জন। শনিবার (১ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সই করা এক প্রতিবেদনে ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজধানীর সড়ণ দুর্ঘটনার এই চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে মোট ১৮৪৯টি দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৭৪.৭১ শতাংশ পুরুষ, ১৫.৮২ শতাংশ নারী এবং ৯.৪৬ শতাংশ শিশু। আহতদের মধ্যেও একই ধরনের পরিসংখ্যান দেখা গেছে। বিশেষ করে পথচারী এবং মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিলেন। নিহতদের মধ্যে ৫৯২ জন পথচারী, যা মোট মৃত্যুর ৪২.৭৭ শতাংশ। এছাড়া ৫৩৬ জন মোটরসাইকেল আরোহী (৩৮.৭২ শতাংশ) এবং ২৫৬ জন বাস, রিকশা বা অন্যান্য যানবাহনের যাত্রী ও চালক।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা গেছে, রাতের বেলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। মোট নিহতের মধ্যে ৫১৯ জন বা ৩৭.৫০ শতাংশ মারা গেছেন রাতে। এরপর সকালে ২৫৮ জন, দুপুরে ১৯৫ জন এবং বিকেলে ১৭৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার জন্য ভারী যানবাহনকে সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে। ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ময়লাবাহী ট্রাকের সম্পৃক্ততা ছিল ৩৩.২৫ শতাংশ। এর পরেই আছে মোটরসাইকেল (২৬ শতাংশ) এবং বাস (২১.৭৫ শতাংশ)।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, রাত ১০টা থেকে ভোর পর্যন্ত ভারী যান চলাচল, বাইপাস সড়কের অভাব এবং দীর্ঘস্থায়ী যানজটের কারণে চালকদের অধৈর্য আচরণ দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া যানবাহনের তুলনায় অপর্যাপ্ত সড়ণ, ফুটপাত দখল, ফুটওভারব্রিজের অভাব এবং সড়ণ ব্যবহারকারীদের অসচেতনতাও প্রাণহানির কারণ বলে মনে করছে সংস্থাটি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...