বনানীতে যুবকের ঝুলন্ত মরদেহ, স্ত্রীর কাছে মানসিক নির্যাতনের অভিযোগ
রাজধানীর বনানী থানার কড়াইল এলাকা থেকে ইমরান হোসেন অনিক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে কড়াইল জামাইবাজারের জামান মিয়ার বাড়ির একটি ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পেশায় অনিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, খবর পেয়ে ভোরে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের ভাই মুন্না জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার জুগিরসিট এলাকায়। অনিক দুই বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর ঘরে তার ছয় বছরের একটি সন্তান রয়েছে। মুন্নার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী অন্য ছেলেদের সাথে সম্পর্ক রাখতেন এবং বিষয়টি নিয়ে অনিক তাকে শাসন করলে উল্টো তার ওপর চড়াও হওয়া হতো। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
সম্পর্কিত খবর
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…

আরও পড়ুন

বনানীতে যুবকের ঝুলন্ত মরদেহ, স্ত্রীর কাছে মানসিক নির্যাতনের অভিযোগ
রাজধানীর বনানী থানার কড়াইল এলাকা থেকে ইমরান হোসেন অনিক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে কড়াইল জামাইবাজারের জামান মিয়ার বাড়ির একটি ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পেশায় অনিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, খবর পেয়ে ভোরে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের ভাই মুন্না জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার জুগিরসিট এলাকায়। অনিক দুই বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর ঘরে তার ছয় বছরের একটি সন্তান রয়েছে। মুন্নার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী অন্য ছেলেদের সাথে সম্পর্ক রাখতেন এবং বিষয়টি নিয়ে অনিক তাকে শাসন করলে উল্টো তার ওপর চড়াও হওয়া হতো। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
সম্পর্কিত খবর
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…