চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় মাইক্রোবাস থেকে ২১ কার্টন বিদেশি মদ উদ্ধার
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশির মুখে একটি মাইক্রোবাস ফেলে পালিয়ে যান তার চালক। পরে গাড়িটি তল্লাশি করে ২১ কার্টন বিদেশি মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিয়মিত যানবাহন তল্লাশির সময় সন্দেহজনক ওই মাইক্রোবাসটি থামানোর সংকেত দেওয়া হলে চালক গাড়ির দরজা খুলে মোবাইলে কথা বলার অজুহাতে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, প্রতি কার্টনে ১০ থেকে ১১টি করে বোতল থাকার সম্ভাবনা রয়েছে। গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া মদের সঠিক পরিমাণ ও বাজার দর নির্ধারণের কাজ চলছে। পলাতক চালককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় মাইক্রোবাস থেকে ২১ কার্টন বিদেশি মদ উদ্ধার
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশির মুখে একটি মাইক্রোবাস ফেলে পালিয়ে যান তার চালক। পরে গাড়িটি তল্লাশি করে ২১ কার্টন বিদেশি মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিয়মিত যানবাহন তল্লাশির সময় সন্দেহজনক ওই মাইক্রোবাসটি থামানোর সংকেত দেওয়া হলে চালক গাড়ির দরজা খুলে মোবাইলে কথা বলার অজুহাতে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, প্রতি কার্টনে ১০ থেকে ১১টি করে বোতল থাকার সম্ভাবনা রয়েছে। গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া মদের সঠিক পরিমাণ ও বাজার দর নির্ধারণের কাজ চলছে। পলাতক চালককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…