স্বামীর সাথে অভিমানে বিষপান, কামরাঙ্গীরচরে গৃহবধূর মৃত্যু
স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন শিল্পী বেগম (৩৫) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন আলিনগর এলাকায় বিষপানের পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
মৃতের স্বামী বাদল মিয়া জানান, তিনি ফুটপাতে হাড়িপাতিল বিক্রি করেন। স্ত্রী শিল্পী বেগম অন্যের বাসায় কাজ করতেন, যা তার পছন্দ ছিল না। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। ঘটনার দিন সকালে বাদল মিয়া কাজে বের হয়ে গেলে অভিমান করে বিষ পান করেন শিল্পী। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার কান্দিয়া চর এলাকায়। বর্তমানে কামরাঙ্গীরচরের আলিনগরে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তারা। এই দম্পতির দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি

আরও পড়ুন

স্বামীর সাথে অভিমানে বিষপান, কামরাঙ্গীরচরে গৃহবধূর মৃত্যু
স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন শিল্পী বেগম (৩৫) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন আলিনগর এলাকায় বিষপানের পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
মৃতের স্বামী বাদল মিয়া জানান, তিনি ফুটপাতে হাড়িপাতিল বিক্রি করেন। স্ত্রী শিল্পী বেগম অন্যের বাসায় কাজ করতেন, যা তার পছন্দ ছিল না। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। ঘটনার দিন সকালে বাদল মিয়া কাজে বের হয়ে গেলে অভিমান করে বিষ পান করেন শিল্পী। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার কান্দিয়া চর এলাকায়। বর্তমানে কামরাঙ্গীরচরের আলিনগরে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তারা। এই দম্পতির দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…