চট্টগ্রামে ২২ লাখ টাকার চোরাই সিগারেট জব্দ, শুল্ক ফাঁকির অভিযোগ
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। বুধবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হলে প্রায় ২২ লাখ টাকার ৮ হাজার ৫৯০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নূর আহমদ রোডের কাজীর দেউড়িতে অবস্থিত এসএ পরিবহনের পার্সেল ও কুরিয়ার সার্ভিসের পার্কিংয়ে অভিয়ানে নামে র্যাব। সেখানে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ব্র্যান্ডের সিগারেট ক্রয়-বিক্রয় করা হচ্ছিল বলে নিশ্চিত হয় তারা।
অভিযানে ৪ হাজার ৭০০ প্যাকেট ORIS, ২ হাজার ৯৪০ প্যাকেট PATRON, ৩৭০ প্যাকেট ESSE LIGHT, ২৩০ প্যাকেট MILANO BLACK, ১২০ প্যাকেট MOND SUPER SLIMS, ৫০ প্যাকেট MOND SILVER এবং ১৮০ প্যাকেট MANCHESTER ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এগুলোর বাজার মূল্য আনুমানিক ২২ লাখ টাকা বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া শাখা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, জব্দ করা এসব সিগারেট ও মালামালের বিপরীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

চট্টগ্রামে ২২ লাখ টাকার চোরাই সিগারেট জব্দ, শুল্ক ফাঁকির অভিযোগ
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। বুধবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হলে প্রায় ২২ লাখ টাকার ৮ হাজার ৫৯০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নূর আহমদ রোডের কাজীর দেউড়িতে অবস্থিত এসএ পরিবহনের পার্সেল ও কুরিয়ার সার্ভিসের পার্কিংয়ে অভিয়ানে নামে র্যাব। সেখানে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ব্র্যান্ডের সিগারেট ক্রয়-বিক্রয় করা হচ্ছিল বলে নিশ্চিত হয় তারা।
অভিযানে ৪ হাজার ৭০০ প্যাকেট ORIS, ২ হাজার ৯৪০ প্যাকেট PATRON, ৩৭০ প্যাকেট ESSE LIGHT, ২৩০ প্যাকেট MILANO BLACK, ১২০ প্যাকেট MOND SUPER SLIMS, ৫০ প্যাকেট MOND SILVER এবং ১৮০ প্যাকেট MANCHESTER ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এগুলোর বাজার মূল্য আনুমানিক ২২ লাখ টাকা বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া শাখা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, জব্দ করা এসব সিগারেট ও মালামালের বিপরীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…