ঢাকার ইমারত বিধি বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন
ঢাকা মহানগর এলাকায় ইমারত নির্মাণ বিধিমালা কার্যকর করার লক্ষ্যে বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কারের জন্য তিন সদস্যের একটি মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। গত ২৮ জুলাই, মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। কমিটির প্রধান দায়িত্ব হবে ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২’ এবং ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩’ এর যথাযথ পর্যালোচনা করা এবং সংশ্লিষ্ট আইনের সংশোধন বা পরিমার্জনের সুপারিশ করা।

প্রয়োজনে এই কমিটি আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে এবং কমিটির সুপারিশগুলো মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের ব্যবস্থা করবে। এর মাধ্যমে রাজধানীতে ইমারত নির্মাণ ও ব্যবস্থাপনা আরও শৃঙ্খলা ও আইনসম্মত করার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটি ইমারত বিধিমালা ক্লিন ঢাকা মহানগরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ঢাকার ইমারত বিধি বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন
ঢাকা মহানগর এলাকায় ইমারত নির্মাণ বিধিমালা কার্যকর করার লক্ষ্যে বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কারের জন্য তিন সদস্যের একটি মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। গত ২৮ জুলাই, মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। কমিটির প্রধান দায়িত্ব হবে ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২’ এবং ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩’ এর যথাযথ পর্যালোচনা করা এবং সংশ্লিষ্ট আইনের সংশোধন বা পরিমার্জনের সুপারিশ করা।

প্রয়োজনে এই কমিটি আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে এবং কমিটির সুপারিশগুলো মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের ব্যবস্থা করবে। এর মাধ্যমে রাজধানীতে ইমারত নির্মাণ ও ব্যবস্থাপনা আরও শৃঙ্খলা ও আইনসম্মত করার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…