ভাসানচরে মিয়ানমারগামী কার্গোতে ২৪ হাজার কেজি সার জব্দ, আটক ৬
নোয়াখালীর ভাসানচর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার ও খাদ্যদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত একটি কার্গো বোটসহ ছয় পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাসানচরের গাংগুরিয়ার চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর। অভিযানে ওই এলাকায় থাকা একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালানো হলে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা।

বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ হওয়া মালামাল, বোট এবং আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও যোগ করেন, সামুদ্রিক এলাকায় চোরাচালান দমনে কোস্ট গার্ডের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ভাসানচরে মিয়ানমারগামী কার্গোতে ২৪ হাজার কেজি সার জব্দ, আটক ৬
নোয়াখালীর ভাসানচর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার ও খাদ্যদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত একটি কার্গো বোটসহ ছয় পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাসানচরের গাংগুরিয়ার চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর। অভিযানে ওই এলাকায় থাকা একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালানো হলে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা।

বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ হওয়া মালামাল, বোট এবং আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও যোগ করেন, সামুদ্রিক এলাকায় চোরাচালান দমনে কোস্ট গার্ডের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…