মিয়ানমারে পাচারের আগেই কোস্ট গার্ডের হানা, জব্দ ২৪ হাজার কেজি সার
নোয়াখালীর ভাসানচর সংলগ্ন সমুদ্রসীমায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার ও খাদ্যদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকা ছয়জন আসামিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ভাসানচর কোস্ট গার্ড স্টেশনের একটি দল গাংগুরিয়ার চর এলাকায় অভিযান চালালে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এতে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল উদ্ধার করা হয়। পরে ওই বোট ও পাচারকারীদের আটক করা হয়। জব্দ হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা।

বুধবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
মিয়ানমারে পাচারের আগেই কোস্ট গার্ডের হানা, জব্দ ২৪ হাজার কেজি সার
নোয়াখালীর ভাসানচর সংলগ্ন সমুদ্রসীমায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার ও খাদ্যদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকা ছয়জন আসামিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ভাসানচর কোস্ট গার্ড স্টেশনের একটি দল গাংগুরিয়ার চর এলাকায় অভিযান চালালে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এতে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল উদ্ধার করা হয়। পরে ওই বোট ও পাচারকারীদের আটক করা হয়। জব্দ হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা।

বুধবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…