বাগেরহাট থেকে উদ্ধার, ভারতীয় শিক্ষার্থীর হাতে ফিরল দামি ফোন
বাংলাদেশে অধ্যয়নরত এক ভারতীয় শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামি স্মার্টফোন উদ্ধার করে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রযুক্তির সহায়তায় দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলা থেকে ফোনটি উদ্ধার করা হয়। গত সোমবার (২৭ জুলাই) সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে এটি তুলে দেওয়া হয়।
রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজের ছাত্রী আসমা গত ৮ জুলাই কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় বের হলে তার স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের ফোনটি হারিয়ে যায়। দুটি সিমকার্ড ব্যবহৃত ওই ফোনে গুরুত্বপূর্ণ তথ্য থাকায় তিনি চরম দুশ্চিন্তায় পড়েন। পরে বন্ধু রিজুয়ানা রহমান রিসার সহযোগিতায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং শিক্ষক শারমিনের মাধ্যমে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সঙ্গে যোগাযোগ করা হয়।
অভিযোগ পাওয়ার পর সিপিসির বিশেষজ্ঞ দল প্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করে। ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে বাগেরহাট থেকে ফোনটি উদ্ধার করা হয়। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন। ফোন ফেরত পেয়ে আবেগাপ্লুত আসমা সিআইডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…

আরও পড়ুন

বাগেরহাট থেকে উদ্ধার, ভারতীয় শিক্ষার্থীর হাতে ফিরল দামি ফোন
বাংলাদেশে অধ্যয়নরত এক ভারতীয় শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামি স্মার্টফোন উদ্ধার করে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রযুক্তির সহায়তায় দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলা থেকে ফোনটি উদ্ধার করা হয়। গত সোমবার (২৭ জুলাই) সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে এটি তুলে দেওয়া হয়।
রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজের ছাত্রী আসমা গত ৮ জুলাই কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় বের হলে তার স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের ফোনটি হারিয়ে যায়। দুটি সিমকার্ড ব্যবহৃত ওই ফোনে গুরুত্বপূর্ণ তথ্য থাকায় তিনি চরম দুশ্চিন্তায় পড়েন। পরে বন্ধু রিজুয়ানা রহমান রিসার সহযোগিতায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং শিক্ষক শারমিনের মাধ্যমে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সঙ্গে যোগাযোগ করা হয়।
অভিযোগ পাওয়ার পর সিপিসির বিশেষজ্ঞ দল প্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করে। ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে বাগেরহাট থেকে ফোনটি উদ্ধার করা হয়। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন। ফোন ফেরত পেয়ে আবেগাপ্লুত আসমা সিআইডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…