পটিয়ায় ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত সন্দেহে
চট্টগ্রামের পটিয়ায় নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় এক কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জেরিন আক্তার (১৯) ওই এলাকারই বাসিন্দা মো. লোকমানের মেয়ে। রোববার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনার বিস্তারিত জানা যায়।
জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা তাকে শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তারা দ্রুত পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে দুপুর ১টার দিকে পটিয়া থানার পুলিশ কুসুমপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম থানামহিরা এলাকায় পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, প্রেমঘটিত কোনো জটিলতার কারণে ছাত্রীটি প্রাণ দিয়ে থাকতে পারেন। ঘটনাস্থল পরিদর্শন করে পটিয়া থানার এসআই কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি

আরও পড়ুন

পটিয়ায় ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত সন্দেহে
চট্টগ্রামের পটিয়ায় নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় এক কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জেরিন আক্তার (১৯) ওই এলাকারই বাসিন্দা মো. লোকমানের মেয়ে। রোববার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনার বিস্তারিত জানা যায়।
জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা তাকে শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তারা দ্রুত পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে দুপুর ১টার দিকে পটিয়া থানার পুলিশ কুসুমপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম থানামহিরা এলাকায় পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, প্রেমঘটিত কোনো জটিলতার কারণে ছাত্রীটি প্রাণ দিয়ে থাকতে পারেন। ঘটনাস্থল পরিদর্শন করে পটিয়া থানার এসআই কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…