সন্দ্বীপ চ্যানেলে মিয়ানমারগামী সাড়ে ১৪ লাখ টাকার মাল জব্দ, আটক ১০
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেলে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকার ২৪০ বস্তা সিমেন্ট এবং ৩৮০ বস্তা সার উদ্ধার করা হয়। পাচারে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মালামাল, বোট এবং আটক ১০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, দেশের সমুদ্রসীমায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এই অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

আরও পড়ুন

সন্দ্বীপ চ্যানেলে মিয়ানমারগামী সাড়ে ১৪ লাখ টাকার মাল জব্দ, আটক ১০
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেলে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকার ২৪০ বস্তা সিমেন্ট এবং ৩৮০ বস্তা সার উদ্ধার করা হয়। পাচারে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মালামাল, বোট এবং আটক ১০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, দেশের সমুদ্রসীমায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এই অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…