ভাইরাল ভিডিও: এমপি নজরুলের বিরুদ্ধে স্পিকার ও সিইসিকে চিঠি জামায়াতের
বিতর্কিত ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনি ও সাংবিধানিক ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং স্পিকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে এই চিঠিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এই চিঠিটি সিইসি নাসির উদ্দিনের কাছে পাঠানো হয়। এর আগে গত বুধবার (২২ জুলাই) দলের আমীর শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে ওই এমপিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসার পর দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ অবস্থায় দলের ভাবমূর্তি রক্ষায় তাকে বহিষ্কার করা হয় এবং সংসদ সদস্য পদ বাতিলের স্বার্থে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করা হলো।
সম্পর্কিত খবর
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু
পুলিশি অভিযানের পরও চলছিল জুয়ার আসর, আকমল আলী খালপাড়ে ফের…
অটোরিকশার ব্যাটারিতে লাগছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম
সেনা কর্মকর্তাদের বদলি: ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন পরিচালক
পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান, দুদকের ডিজি নাজমুল হাসান
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একসঙ্গে পরিষ্কার অভিযান

আরও পড়ুন

ভাইরাল ভিডিও: এমপি নজরুলের বিরুদ্ধে স্পিকার ও সিইসিকে চিঠি জামায়াতের
বিতর্কিত ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনি ও সাংবিধানিক ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং স্পিকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে এই চিঠিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এই চিঠিটি সিইসি নাসির উদ্দিনের কাছে পাঠানো হয়। এর আগে গত বুধবার (২২ জুলাই) দলের আমীর শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে ওই এমপিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসার পর দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ অবস্থায় দলের ভাবমূর্তি রক্ষায় তাকে বহিষ্কার করা হয় এবং সংসদ সদস্য পদ বাতিলের স্বার্থে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করা হলো।
সম্পর্কিত খবর
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু
পুলিশি অভিযানের পরও চলছিল জুয়ার আসর, আকমল আলী…
অটোরিকশার ব্যাটারিতে লাগছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং…
সেনা কর্মকর্তাদের বদলি: ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন…
পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান, দুদকের ডিজি নাজমুল হাসান
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একসঙ্গে পরিষ্কার…