সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে কামরাঙ্গীরচরে নির্মাণশ্রমিকের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে দুই সহকর্মীর মারামারি থামাতে গিয়ে প্রাণ হারালেন মো. সাকিব (৩৫) নামের এক নির্মাণশ্রমিক। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচরের মাহাদীনগর রব টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মো. মুনসুর জানান, সকালে নির্মাণাধীন ওই ভবনের তৃতীয় তলায় ইয়াসিন ও জাহাঙ্গীর নামে দুই শ্রমিকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তাদের ঝগড়া থামাতে সাকিব বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওই দুই শ্রমিক মিলে সাকিবকে মারধর করেন এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সাকিবের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী থানার ভাটিরটেক। তিনি সাইফুল ইসলামের ছেলে এবং চার বছর আগে বিয়ে করেছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার: দুর্গাপূজায় বাড়তি অনুদান ও পাঁচ দিনের ছুটি
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা

আরও পড়ুন

সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে কামরাঙ্গীরচরে নির্মাণশ্রমিকের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে দুই সহকর্মীর মারামারি থামাতে গিয়ে প্রাণ হারালেন মো. সাকিব (৩৫) নামের এক নির্মাণশ্রমিক। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচরের মাহাদীনগর রব টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মো. মুনসুর জানান, সকালে নির্মাণাধীন ওই ভবনের তৃতীয় তলায় ইয়াসিন ও জাহাঙ্গীর নামে দুই শ্রমিকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তাদের ঝগড়া থামাতে সাকিব বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওই দুই শ্রমিক মিলে সাকিবকে মারধর করেন এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সাকিবের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী থানার ভাটিরটেক। তিনি সাইফুল ইসলামের ছেলে এবং চার বছর আগে বিয়ে করেছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার: দুর্গাপূজায় বাড়তি অনুদান ও পাঁচ…
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…