এমপি গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের হত্যাচেষ্টার অভিযোগ
অবৈধ সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের অভিযোগে নিজের ব্যক্তিগত গাড়িচালককে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর পল্লবী থানায় ওই চালক ওবায়দুর রহমান বাদী হয়ে এই মামলা রুজু করেন।
মামলার আসামিরা হলেন—এমপি গাজী নজরুল ইসলাম (৭৪), আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। এজাহারে উল্লেখ করা হয়, এমপির ভাগনির সাথে অন্তরঙ্গ কিছু ভিডিও একটি চক্রের হাতে যাওয়ার কারণে বাদীকে দোষারোপ করে আসেন নজরুল ইসলাম। এরই জের ধরে গত ১৪ জুলাই সকালে ওবায়দুরকে ড্রয়িংরুমে ডেকে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গলা টিপে হত্যার চেষ্টা চালানো হয়। বাদীর মা ও বোন বাধা দিলে আসামিরা পালিয়ে যান।
প্রাণনাশের ভয়ে ওবায়দুর রহমান বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। আহত অবস্থায় তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক বুধবার রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু
পুলিশি অভিযানের পরও চলছিল জুয়ার আসর, আকমল আলী খালপাড়ে ফের…
অটোরিকশার ব্যাটারিতে লাগছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম
সেনা কর্মকর্তাদের বদলি: ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন পরিচালক
পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান, দুদকের ডিজি নাজমুল হাসান
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একসঙ্গে পরিষ্কার অভিযান

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের হত্যাচেষ্টার অভিযোগ
অবৈধ সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের অভিযোগে নিজের ব্যক্তিগত গাড়িচালককে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর পল্লবী থানায় ওই চালক ওবায়দুর রহমান বাদী হয়ে এই মামলা রুজু করেন।
মামলার আসামিরা হলেন—এমপি গাজী নজরুল ইসলাম (৭৪), আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। এজাহারে উল্লেখ করা হয়, এমপির ভাগনির সাথে অন্তরঙ্গ কিছু ভিডিও একটি চক্রের হাতে যাওয়ার কারণে বাদীকে দোষারোপ করে আসেন নজরুল ইসলাম। এরই জের ধরে গত ১৪ জুলাই সকালে ওবায়দুরকে ড্রয়িংরুমে ডেকে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গলা টিপে হত্যার চেষ্টা চালানো হয়। বাদীর মা ও বোন বাধা দিলে আসামিরা পালিয়ে যান।
প্রাণনাশের ভয়ে ওবায়দুর রহমান বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। আহত অবস্থায় তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক বুধবার রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু
পুলিশি অভিযানের পরও চলছিল জুয়ার আসর, আকমল আলী…
অটোরিকশার ব্যাটারিতে লাগছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং…
সেনা কর্মকর্তাদের বদলি: ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন…
পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান, দুদকের ডিজি নাজমুল হাসান
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একসঙ্গে পরিষ্কার…