পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের সার্বিক উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে বর্তমানে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার নির্দেশনাও দিয়েছেন তিনি।
বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় পোশাকশিল্পের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন বিজিএমইএ প্রতিনিধিরা। খাতটির স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সমস্যাগুলো সমাধানে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এগুলোর মধ্যে অনেকগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। তবে যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়নসহ টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

আরও পড়ুন

পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের সার্বিক উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে বর্তমানে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার নির্দেশনাও দিয়েছেন তিনি।
বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় পোশাকশিল্পের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন বিজিএমইএ প্রতিনিধিরা। খাতটির স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সমস্যাগুলো সমাধানে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এগুলোর মধ্যে অনেকগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। তবে যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়নসহ টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…