রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৬৩, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৪ জনকে আটক করা হয়। এছাড়া উত্তরায় ৬৪ জন, মতিঝিল ও তেজগাঁও বিভাগে ৫০ জন করে, গুলশান ও রমনায় ৪৭ জন করে, ওয়ারিতে ৪৫ জন, লালবাগে ৩২ জন এবং গোয়েন্দা ও সিটিটিসি বিভাগের যৌথ অভিযানে আরও ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে প্রচুর মাদকদ্রব্য, অস্ত্র ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি চাকু, একটি চাপাতি, একটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিকশা ও অটোরিকশার চারটি ব্যাটারি। এছাড়া ১০টি মোবাইল ফোন এবং একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৬৩, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৪ জনকে আটক করা হয়। এছাড়া উত্তরায় ৬৪ জন, মতিঝিল ও তেজগাঁও বিভাগে ৫০ জন করে, গুলশান ও রমনায় ৪৭ জন করে, ওয়ারিতে ৪৫ জন, লালবাগে ৩২ জন এবং গোয়েন্দা ও সিটিটিসি বিভাগের যৌথ অভিযানে আরও ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে প্রচুর মাদকদ্রব্য, অস্ত্র ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি চাকু, একটি চাপাতি, একটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিকশা ও অটোরিকশার চারটি ব্যাটারি। এছাড়া ১০টি মোবাইল ফোন এবং একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…