বোয়ালখালীতে গোসলে নেমে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া এলাকায় পুকুরে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গোসল করতে নামার পর এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. সামির হোসেন (১০)।
পারিবারিক সূত্রে জানা যায়, সামির ওই এলাকার তাহেরুন্নেসা সিদ্দিকা হেফজুল কোরআন এতিমখানার নাজেরা বিভাগের ছাত্র ছিল। সকাল সাড়ে ৯টার দিকে সহপাঠীদের সাথে মাদরাসার পুকুরে গোসল করতে যায় সে। এসময় হঠাৎ পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানবির আহমদ শান্তু জানান, সকাল ১০টার দিকে সামিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন এই চিকিৎসক।
সম্পর্কিত খবর
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত
মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি: সৌদি রাষ্ট্রদূতের কাছে জবাব চাইলো ঢাকা
ফটিকছড়ির পোলট্রি ফার্মে কাজের সময় বিদ্যুতাঘাতে প্রাণ গেল যুবকের
বাংলাদেশের সম্প্রীতির নজির বিশ্বে নেই: রমনায় রাষ্ট্রপতি ফখরুল
ভাইকে ভর্তি করাতে এসে ডাক্তার সেজেছিল যুবক, ঢামেকে আটক
মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানির দিন ধার্য হলো ১…

বোয়ালখালীতে গোসলে নেমে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া এলাকায় পুকুরে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গোসল করতে নামার পর এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. সামির হোসেন (১০)।
পারিবারিক সূত্রে জানা যায়, সামির ওই এলাকার তাহেরুন্নেসা সিদ্দিকা হেফজুল কোরআন এতিমখানার নাজেরা বিভাগের ছাত্র ছিল। সকাল সাড়ে ৯টার দিকে সহপাঠীদের সাথে মাদরাসার পুকুরে গোসল করতে যায় সে। এসময় হঠাৎ পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানবির আহমদ শান্তু জানান, সকাল ১০টার দিকে সামিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন এই চিকিৎসক।
সম্পর্কিত খবর
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত
মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি: সৌদি রাষ্ট্রদূতের কাছে জবাব…
ফটিকছড়ির পোলট্রি ফার্মে কাজের সময় বিদ্যুতাঘাতে প্রাণ গেল…
বাংলাদেশের সম্প্রীতির নজির বিশ্বে নেই: রমনায় রাষ্ট্রপতি ফখরুল
ভাইকে ভর্তি করাতে এসে ডাক্তার সেজেছিল যুবক, ঢামেকে…
মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানির দিন ধার্য…