ঢাকা মেডিকেলে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, আটক ২ দালাল
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন এক রোগীকে কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় দুই দালালকে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন শাকিল ও মনির। আনসার সদস্যরা জানান, ওয়ার্ডে দায়িত্ব পালনকালে আনসার সদস্য ইসহাক দেখতে পান, ওই দুই ব্যক্তি রোগীর স্বজনদের বোঝাচ্ছেন তারা কম খরচে আরও ভালো চিকিৎসা দিতে পারবেন। এরপর বিষয়টি প্লাটুন কমান্ডার নো. শাহাদাত হোসেনকে জানালে তিনি টহলরত সদস্য মো. কাশেম মিয়া ও মো. আল আমিনকে ঘটনাস্থলে পাঠান।
তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই দালালকে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পর্কিত খবর
আদালত হাজিরা শেষে শৌচাগার সুযোগে পালাল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি পাটওয়ারীর

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, আটক ২ দালাল
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন এক রোগীকে কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় দুই দালালকে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন শাকিল ও মনির। আনসার সদস্যরা জানান, ওয়ার্ডে দায়িত্ব পালনকালে আনসার সদস্য ইসহাক দেখতে পান, ওই দুই ব্যক্তি রোগীর স্বজনদের বোঝাচ্ছেন তারা কম খরচে আরও ভালো চিকিৎসা দিতে পারবেন। এরপর বিষয়টি প্লাটুন কমান্ডার নো. শাহাদাত হোসেনকে জানালে তিনি টহলরত সদস্য মো. কাশেম মিয়া ও মো. আল আমিনকে ঘটনাস্থলে পাঠান।
তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই দালালকে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পর্কিত খবর
আদালত হাজিরা শেষে শৌচাগার সুযোগে পালাল শীর্ষ সন্ত্রাসী…
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি…