ডিএমপির নিরাপত্তা বেষ্টনীতে রাজধানীতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন রথযাত্রা
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসবটি আয়োজন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শোভাযাত্রার পুরো রুট জুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়াও ডিএমপির ট্রাফিক বিভাগ এবং সাদা পোশাকে থাকা গোয়েন্দা পুলিশের সমন্বিত তৎপরতায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। এর ফলে কোনো বাধা ছাড়াই উৎসবটি সম্পন্ন হয়।
শোভাযাত্রাটি স্বামীবাগ থেকে বের হয়ে জয়কালী মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম, পল্টন, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
সম্পর্কিত খবর
আদানির এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ সরবরাহ, বাড়ছে লোডশেডিং
লোহাগাড়ায় চেকপোস্টে দুই হাজার ইয়াবা ও পিস্তলসহ দুই কারবারি আটক
ঘণ্টার পর ঘণ্টা গ্যাসের লাইনে, হিমশিম খাচ্ছেন সিএনজি চালকেরা
পানি জমতে দেবেন না, ডেঙ্গু ঠেকাতে নগরবাসীর প্রতি মেয়র শাহাদাতের…
রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৫৪২, উদ্ধার ইয়াবা-গাঁজাসহ শটগান
চট্টগ্রামে আটতলা ভবনে রাতের অভিযান: চার দেশের ৬৩ বিদেশি নাগরিক…

আরও পড়ুন

ডিএমপির নিরাপত্তা বেষ্টনীতে রাজধানীতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন রথযাত্রা
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসবটি আয়োজন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শোভাযাত্রার পুরো রুট জুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়াও ডিএমপির ট্রাফিক বিভাগ এবং সাদা পোশাকে থাকা গোয়েন্দা পুলিশের সমন্বিত তৎপরতায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। এর ফলে কোনো বাধা ছাড়াই উৎসবটি সম্পন্ন হয়।
শোভাযাত্রাটি স্বামীবাগ থেকে বের হয়ে জয়কালী মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম, পল্টন, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
সম্পর্কিত খবর
আদানির এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ সরবরাহ,…
লোহাগাড়ায় চেকপোস্টে দুই হাজার ইয়াবা ও পিস্তলসহ দুই…
ঘণ্টার পর ঘণ্টা গ্যাসের লাইনে, হিমশিম খাচ্ছেন সিএনজি…
পানি জমতে দেবেন না, ডেঙ্গু ঠেকাতে নগরবাসীর প্রতি…
রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৫৪২, উদ্ধার ইয়াবা-গাঁজাসহ…
চট্টগ্রামে আটতলা ভবনে রাতের অভিযান: চার দেশের ৬৩…