বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন: দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
১৭ জুলাই ২০২৬ ৮:৩৫ এএম
বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন: দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে অবস্থিত একটি লবণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ছয়জন, যাদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতর ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। দগ্ধ ১০ জন শ্রমিককে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান পটিয়ার হাবিলাসদ্বীপ এলাকার নুরুল আলম এবং বোয়ালখালী পৌরসভার দিদারুল আলম (৩২)। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এছাড়া আহত অন্যদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...