শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বোয়ালখালীতে শিক্ষক গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ৮:০৯ পিএম
শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বোয়ালখালীতে শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকা থেকে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে মারধর করার অভিযোগে সোমবার গভীর রাতে আল-কুরআন একাডেমি থেকে মোহাম্মদ মোকতিয়ারকে (৪০) আটক করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী তাওসিফের বাবা মো. ফরিদুল আলম বাদী হয়ে সোমবার শিশু আইনে মামলা করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই সকালে খেলাধুলার নামে ওই শিক্ষার্থীকে গালি দেন মোকতিয়ার। এরপর বেত ও লাথি মেরে তাকে আহত করা হয় এবং সারাদিন চিকিৎসা না দিয়ে আটকে রাখা হয়। পরে আসরের নামাজের সময় সে বাড়ি পালিয়ে যায় এবং চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নেয়। মোকতিয়ার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার খাজা রোডের বাসিন্দা এবং ওই প্রতিষ্ঠানের হিসাব রক্ষক।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুয়েল রানা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শিশু আইন ২০১৩-এর ৭০ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...