উত্তরায় শিক্ষার্থীদের অবরোধে এয়ারপোর্ট সড়কে নাভিশ্বাস
রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ঢাকা এয়ারপোর্টমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে ও ইসিবি চত্বরে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এর ফলে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়ে এবং যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১১টার দিকে শুরু হওয়া এই কর্মসূচির প্রভাবে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত তীব্র যানজট ছড়িয়ে পড়ে। অফিসগামী মানুষ ও বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। এ সময় বিক্ষোভকারীরা মিলনের পদত্যাগ ও ফার্মের মুরগি স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনকারীরা জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। গুলশান ট্রাফিক পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছে এবং যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ ব্যবস্থা
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার জবাব
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে মেরামতের কাজ
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার
শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

আরও পড়ুন

উত্তরায় শিক্ষার্থীদের অবরোধে এয়ারপোর্ট সড়কে নাভিশ্বাস
রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ঢাকা এয়ারপোর্টমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে ও ইসিবি চত্বরে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এর ফলে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়ে এবং যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১১টার দিকে শুরু হওয়া এই কর্মসূচির প্রভাবে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত তীব্র যানজট ছড়িয়ে পড়ে। অফিসগামী মানুষ ও বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। এ সময় বিক্ষোভকারীরা মিলনের পদত্যাগ ও ফার্মের মুরগি স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনকারীরা জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। গুলশান ট্রাফিক পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছে এবং যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ…
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার…
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে…
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার
শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন…