ঢামেক হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে সোমবার রাতে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই নারীকে পড়ে থাকতে দেখেন ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী। তিনি বিষয়টি পুলিশ ক্যাম্পকে অবহিত করলে পুলিশ সদস্যরা তাকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানাকেও বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
পটিয়ায় শিকল কেটে দুই সিএনজি চুরি, শত গজের মধ্যে আতঙ্ক
সাবেক স্ত্রীকে নিয়ে পরকীয়া, প্রবাসীকে কুপিয়ে জখম মুন্নার
চট্টগ্রামে সংঘবদ্ধ চোরের হানা, ঘুমের মধ্যে উধাও দুই সিএনজি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের শুভেচ্ছা
যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেফতার

আরও পড়ুন

ঢামেক হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে সোমবার রাতে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই নারীকে পড়ে থাকতে দেখেন ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী। তিনি বিষয়টি পুলিশ ক্যাম্পকে অবহিত করলে পুলিশ সদস্যরা তাকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানাকেও বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার…
পটিয়ায় শিকল কেটে দুই সিএনজি চুরি, শত গজের…
সাবেক স্ত্রীকে নিয়ে পরকীয়া, প্রবাসীকে কুপিয়ে জখম মুন্নার
চট্টগ্রামে সংঘবদ্ধ চোরের হানা, ঘুমের মধ্যে উধাও দুই…
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলকে পুতিনসহ ৭…
যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে…