ঢামেক হাসপাতালের গেটের পাশে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ
সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসের অদূরে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের সামনের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই নারীকে পড়ে থাকতে দেখেন ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী। তিনি দ্রুত বিষয়টি পুলিশ ক্যাম্পকে অবহিত করলে পুলিশ তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। নিহত নারী ভবঘুরে প্রকৃতির মনে করা হচ্ছে। তার পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পর্কিত খবর
সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
পটিয়ায় শিকল কেটে দুই সিএনজি চুরি, শত গজের মধ্যে আতঙ্ক
সাবেক স্ত্রীকে নিয়ে পরকীয়া, প্রবাসীকে কুপিয়ে জখম মুন্নার
চট্টগ্রামে সংঘবদ্ধ চোরের হানা, ঘুমের মধ্যে উধাও দুই সিএনজি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের শুভেচ্ছা
যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেফতার

আরও পড়ুন

ঢামেক হাসপাতালের গেটের পাশে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ
সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসের অদূরে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের সামনের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই নারীকে পড়ে থাকতে দেখেন ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী। তিনি দ্রুত বিষয়টি পুলিশ ক্যাম্পকে অবহিত করলে পুলিশ তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। নিহত নারী ভবঘুরে প্রকৃতির মনে করা হচ্ছে। তার পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পর্কিত খবর
সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার…
পটিয়ায় শিকল কেটে দুই সিএনজি চুরি, শত গজের…
সাবেক স্ত্রীকে নিয়ে পরকীয়া, প্রবাসীকে কুপিয়ে জখম মুন্নার
চট্টগ্রামে সংঘবদ্ধ চোরের হানা, ঘুমের মধ্যে উধাও দুই…
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলকে পুতিনসহ ৭…
যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে…