বৃষ্টির জলাবদ্ধতায় মোটরসাইকেল নিস্ত্বন্ত, মেরামতের দোকানে উপচে পড়া ভিড়
টানা বৃষ্টিপাতে রাজধানীর সড়কগুলো জলাবদ্ধ হয়ে পড়ায় মোটরসাইকেল চালকদের চরম দুর্ভোগ নিয়ে হাজির হয়েছে। গত ১৩ জুলাই, সোমবার রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি ও কাঁটাবন এলাকার মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারগুলোতে দেখা গেছে চালকদের দীর্ঘ সারি। ইঞ্জিনে পানি ঢুকে যান্ত্রিক সমস্যায় পড়া বাইক মেরামত করতে এসব কর্মশালায় ভিড় করছেন তারা।
অনেক চালক জানান, পানির গভীরতা ঠিকমতো বোঝা না গেলে মোটরসাইকেলের সাইলেন্সার বা এয়ার ইনটেক দিয়ে পানি ঢুকে ইঞ্জিনে প্রবেশ করে। এতে ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। সার্ভিসিং সেন্টারের মেকানিকরা বলছেন, জলাবদ্ধ রাস্তা পার করার সময় ইঞ্জিনে পানি ঢুকলে ‘হাইড্রোলক’ হওয়ার ঝুঁকি থাকে। এতে পিস্টন, কানেক্টিং রড, স্পার্ক প্লাগসহ বিভিন্ন অংশ নষ্ট হতে পারে। দীর্ঘক্ষণ পানিতে চলাচল করলে ব্রেক, চেইন, বেয়ারিং ও বৈদ্যুতিক সংযোগেও সমস্যা তৈরি হয়।
চালকরা বলছেন, বিকল্প সড়ক থাকলে তারা জলাবদ্ধতা এড়িয়ে চলার চেষ্টা করেন। কিন্তু বিকল্প পথ না থাকলে ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়েই যাতায়াত করতে হয়। ফলে মোটরসাইকেলের ক্ষতির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে জানান তারা।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি

আরও পড়ুন

বৃষ্টির জলাবদ্ধতায় মোটরসাইকেল নিস্ত্বন্ত, মেরামতের দোকানে উপচে পড়া ভিড়
টানা বৃষ্টিপাতে রাজধানীর সড়কগুলো জলাবদ্ধ হয়ে পড়ায় মোটরসাইকেল চালকদের চরম দুর্ভোগ নিয়ে হাজির হয়েছে। গত ১৩ জুলাই, সোমবার রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি ও কাঁটাবন এলাকার মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারগুলোতে দেখা গেছে চালকদের দীর্ঘ সারি। ইঞ্জিনে পানি ঢুকে যান্ত্রিক সমস্যায় পড়া বাইক মেরামত করতে এসব কর্মশালায় ভিড় করছেন তারা।
অনেক চালক জানান, পানির গভীরতা ঠিকমতো বোঝা না গেলে মোটরসাইকেলের সাইলেন্সার বা এয়ার ইনটেক দিয়ে পানি ঢুকে ইঞ্জিনে প্রবেশ করে। এতে ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। সার্ভিসিং সেন্টারের মেকানিকরা বলছেন, জলাবদ্ধ রাস্তা পার করার সময় ইঞ্জিনে পানি ঢুকলে ‘হাইড্রোলক’ হওয়ার ঝুঁকি থাকে। এতে পিস্টন, কানেক্টিং রড, স্পার্ক প্লাগসহ বিভিন্ন অংশ নষ্ট হতে পারে। দীর্ঘক্ষণ পানিতে চলাচল করলে ব্রেক, চেইন, বেয়ারিং ও বৈদ্যুতিক সংযোগেও সমস্যা তৈরি হয়।
চালকরা বলছেন, বিকল্প সড়ক থাকলে তারা জলাবদ্ধতা এড়িয়ে চলার চেষ্টা করেন। কিন্তু বিকল্প পথ না থাকলে ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়েই যাতায়াত করতে হয়। ফলে মোটরসাইকেলের ক্ষতির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে জানান তারা।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…