ঢাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নিউমার্কেটে চরম দুর্ভোগ

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৪:৪৬ পিএম
ঢাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নিউমার্কেটে চরম দুর্ভোগ

রাজধানীতে টানা বৃষ্টির কারণে তৈরি হওয়া জলাবদ্ধতায় জর্জরিত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে নিউমার্কেট ও এর আশপাশের এলাকার অবস্থা সবচেয়ে নাজুক। বৃষ্টির পানি বাসাবাড়িতে ঢুকে পড়ায় চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা।

নিউমার্কেট-সংলগ্ন ৩৮/এ কলেজ এরিয়ার একটি বাসার কেয়ারটেকার জামাল উদ্দিন জানান, বানের জলোচ্ছ্বাসের মতো পানি তাদের বাসায় ঢুকে পড়েছে। এতে পানির মোটর ও রিজার্ভ ট্যাংকে ময়লা পানি প্রবেশ করে সমস্যা তৈরি হয়েছে। ফলে পানির লাইনে সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং রান্নাবান্নার কাজও ব্যাহত হচ্ছে।

জামাল উদ্দিন বলেন, রিজার্ভ ট্যাংকে ময়লা পানি ঢুকে পড়ায় তারা পুরোপুরি অসহায় হয়ে পড়েছেন। পানি নামা পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না এবং ট্যাংক পরিষ্কার না করা পর্যন্ত এই দুর্ভোগ লাগবে বলেও জানান তিনি। এছাড়া তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর সংস্কার কাজ হওয়ার পরেও বৃষ্টি হলেই এমন পানি জমে, যা দেখে মনে হয় নাগরিক সুবিধার কোনো উন্নতিই হয়নি।

নিউমার্কেট এলাকার অসংখ্য বাসিন্দা জামাল উদ্দিনের মতোই পানিবদ্ধতার শিকার হয়েছেন। বাসাবাড়িতে পানি ঢোকায় তাদের দুর্ভোগের সীমা থাকছে না। নিয়মিত কর পরিশোধ করেও সুযোগ সুবিধা না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন ক্ষতিগ্রস্তরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...