অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা: নগরবাসীর সহযোগিতা চাইলেন ডিএনসিসি প্রশাসক

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৩:৪৯ পিএম
অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা: নগরবাসীর সহযোগিতা চাইলেন ডিএনসিসি প্রশাসক

রাজধানীর বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা সমস্যা সমাধানে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। গত রোববার (১২ জুলাই) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান ও বনানিসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক নিষ্কাশন ব্যবস্থার ওপর চাপ পড়েছে। এর ফলে ওইসব এলাকায় পানি জমে মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসি ইতিমধ্যে ড্রেন ও নালা পরিষ্কারের কাজ জোরদার করেছে এবং পানি অপসারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওয়াটার পাম্প সচল রেখেছে।

প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সবাই যেন নিজ নিজ এলাকার পরিস্থিতির খোঁজ রাখেন এবং বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান। কোথাও জরুরি সমস্যা দেখা দিলে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানান তিনি। তিনি আরও জানান, খাল পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হলেও এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবার একসাথে কাজ করা জরুরি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...