পাহাড় ধসে আহত হাতির জরুরি চিকিৎসায় প্রধানমন্ত্রীর নির্দেশ
কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে গুরুতর আহত হওয়া একটি বন্য হাতির চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার (১১ জুলাই) দুপুরে টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় খাদ্য সংগ্রহের সময় ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের অংশ ধসে গেলে হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে ঝর্ণায় পড়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে বন বিভাগ ও প্রাণিসম্পদ দপ্তরের একটি যৌথ দল উদ্ধার ও চিকিৎসা কাজ শুরু করেছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বি কে এম নাজমুল হক জানান, আহত হাতিটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে হাতিটির পেটের নিচের অংশে গভীর ক্ষত, পেছনের একটি পা ভেঙে যাওয়া এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত রয়েছে। প্রচণ্ড ব্যথার কারণে হাতিটি দাঁড়াতে পারছে না এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও বিশেষজ্ঞ চিকিৎসকরা হাতিটির চিকিৎসা অব্যাহত রেখেছেন। টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করেছেন এবং বিশেষজ্ঞ মেডিকেল টিম ক্ষতস্থানে সেলাই ও অন্যান্য জরুরি সেবা প্রদানের চেষ্টা চালাচ্ছে।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…