বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে বিদায় দিলেন ছাত্রদল নেতারা
প্রবল বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাস ত্যাগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) দুপুরে কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে তাকে বিদায় জানাতে ক্যাম্পাসে ভিড় জমান ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বৈরি আবহাওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী বৃষ্টির মধ্যেই অবস্থান নেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর ক্যাম্পাস ছেড়ে বের হওয়ার সময় তারা স্লোগান ও শুভেচ্ছা জানিয়ে তাকে বিদায় জানান।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন জানান, বৃষ্টি তাদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি। সকাল থেকে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছি এবং অনুষ্ঠান শেষে একই আন্তরিকতায় বিদায় জানিয়েছি। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই দিনটিকে ঐতিহাসিক ও আবেগঘন বলে অভিহিত করে বলেন, নেতাকর্মীরা ভালোবাসায় বৃষ্টি উপেক্ষা করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে বিদায় দিলেন ছাত্রদল নেতারা
প্রবল বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাস ত্যাগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) দুপুরে কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে তাকে বিদায় জানাতে ক্যাম্পাসে ভিড় জমান ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বৈরি আবহাওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী বৃষ্টির মধ্যেই অবস্থান নেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর ক্যাম্পাস ছেড়ে বের হওয়ার সময় তারা স্লোগান ও শুভেচ্ছা জানিয়ে তাকে বিদায় জানান।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন জানান, বৃষ্টি তাদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি। সকাল থেকে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছি এবং অনুষ্ঠান শেষে একই আন্তরিকতায় বিদায় জানিয়েছি। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই দিনটিকে ঐতিহাসিক ও আবেগঘন বলে অভিহিত করে বলেন, নেতাকর্মীরা ভালোবাসায় বৃষ্টি উপেক্ষা করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…