বৃষ্টির স্রোতে রাউজানে নালায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের রাউজান উপজেলায় টানা বৃষ্টিতে নালায় সৃষ্ট স্রোতে পড়ে মোহাম্মদ মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার মোহাম্মদ পারভেজের সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের পেছন পেছন পার্শ্ববর্তী একটি দোকানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের পাশের ড্রেনের ওপর দিয়ে যখন সে যাচ্ছিল, সেখানে বৃষ্টির পানির তীব্র স্রোতে পড়ে যায়। মুহূর্তেই সে স্রোতের টানে কিছু দূরে ভেসে যায়।
পরে স্থানীয় এক সিএনজি অটোরিকশা চালক শিশুটিকে ভাসতে দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত কয়েক দিনের অবিরাম বর্ষণে রাউজানসহ চট্টগ্রামের নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধির ফলে নালা ও খালগুলোতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় এ ধরণের দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অতিভারী বৃষ্টি কারখানা দুর্ঘটনা চট্টগ্রাম ৫ আসন রাউজানে তালাবদ্ধ ঘরে আগুন দিয়ে হিন্দু পরিবারকে হত্যার চেষ্টা শিশু মৃত্যু
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…

আরও পড়ুন

বৃষ্টির স্রোতে রাউজানে নালায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের রাউজান উপজেলায় টানা বৃষ্টিতে নালায় সৃষ্ট স্রোতে পড়ে মোহাম্মদ মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার মোহাম্মদ পারভেজের সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের পেছন পেছন পার্শ্ববর্তী একটি দোকানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের পাশের ড্রেনের ওপর দিয়ে যখন সে যাচ্ছিল, সেখানে বৃষ্টির পানির তীব্র স্রোতে পড়ে যায়। মুহূর্তেই সে স্রোতের টানে কিছু দূরে ভেসে যায়।
পরে স্থানীয় এক সিএনজি অটোরিকশা চালক শিশুটিকে ভাসতে দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত কয়েক দিনের অবিরাম বর্ষণে রাউজানসহ চট্টগ্রামের নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধির ফলে নালা ও খালগুলোতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় এ ধরণের দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…