দক্ষিণখানে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ১০ বছরের শিশুর বিরুদ্ধে
রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে মাত্র দুই বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (৬ জুলাই) দুপুরে এ ঘটনার শিকার হয় ওই শিশুটি। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতিত শিশুটির মামার বরাত দিয়ে জানা যায়, শিশুটির মা একজন পেশাজীবী গৃহকর্মী। প্রতিদিনের ন্যায় দুপুরে তিনি তার সন্তানকে বাসায় ঘুম পাড়িয়ে কাজে চলে যান। কিন্তু কাজ শেষে ফিরে এসে তিনি তার সন্তানকে বিছানায় বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা শিশুটিকে জিজ্ঞাসা করলে সে পাশের বাসার ওই ১০ বছরের শিশুর নাম করে। এরপর শিশুটিকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণের শিকার ওই শিশুটি দক্ষিণখান থেকে এখানে আনা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
ছেঁউড়িয়ার আখড়ায় মাদকবিরোধী অভিযান, জব্দ দুই হাজার গাঁজার কলকে
জুলাই হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেফতার দেখানোর আদেশ
জগন্নাথ হল দুর্ঘটনার স্মরণে শোক দিবস পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের প্রয়াণে শোকবার্তা দিলেন প্রধানমন্ত্রী
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: মাঠে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য
২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেফতার ৭৫৯ জন, শীর্ষে মিরপুর

আরও পড়ুন

দক্ষিণখানে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ১০ বছরের শিশুর বিরুদ্ধে
রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে মাত্র দুই বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (৬ জুলাই) দুপুরে এ ঘটনার শিকার হয় ওই শিশুটি। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতিত শিশুটির মামার বরাত দিয়ে জানা যায়, শিশুটির মা একজন পেশাজীবী গৃহকর্মী। প্রতিদিনের ন্যায় দুপুরে তিনি তার সন্তানকে বাসায় ঘুম পাড়িয়ে কাজে চলে যান। কিন্তু কাজ শেষে ফিরে এসে তিনি তার সন্তানকে বিছানায় বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা শিশুটিকে জিজ্ঞাসা করলে সে পাশের বাসার ওই ১০ বছরের শিশুর নাম করে। এরপর শিশুটিকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণের শিকার ওই শিশুটি দক্ষিণখান থেকে এখানে আনা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
ছেঁউড়িয়ার আখড়ায় মাদকবিরোধী অভিযান, জব্দ দুই হাজার গাঁজার…
জুলাই হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেফতার দেখানোর…
জগন্নাথ হল দুর্ঘটনার স্মরণে শোক দিবস পালন করলো…
সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের প্রয়াণে শোকবার্তা দিলেন প্রধানমন্ত্রী
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: মাঠে ২ লাখ ১২ হাজার…
২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেফতার ৭৫৯ জন,…