মোবাইল চুরির সন্দেহে গণপিটুনি, চট্টগ্রামে নিহত অজ্ঞাত যুবক
চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ফোন চুরির সন্দেহে পিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক অজ্ঞাতপরিচয় যুবক। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আফরোজা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির অভিযোগে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

মোবাইল চুরির সন্দেহে গণপিটুনি, চট্টগ্রামে নিহত অজ্ঞাত যুবক
চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ফোন চুরির সন্দেহে পিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক অজ্ঞাতপরিচয় যুবক। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আফরোজা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির অভিযোগে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…