রামপুরায় মাদরাসায় শিশুর মর্মান্তিক মৃত্যু, গ্রিলের সাথে ঝুলছিল লাশ
রাজধানীর রামপুরায় এক মাদরাসার জানালার গ্রিলের সাথে গামছা পেঁচানো অবস্থায় তাহমিদুল ইসলাম (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হিফজ বিভাগের এই ছাত্রকে আত্মহত্যার শিকার হিসেবে দাবি করলেও ঘটনার রহস্য অনেকাংশেই অমীমাংসিত রয়ে গেছে। রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও মাদরাসা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ওই মাদরাসার বাবুর্চি মোতাহার তাহমিদুলের বাবা ও একজন শিক্ষককে নিয়ে বাজারে আম কিনতে যান। তারা ফিরে এসে দেখতে পান, জানালার গ্রিলের সাথে গামছা পেঁচানো অবস্থায় ঝুলছে শিশুটি। দ্রুত তাকে উদ্ধার করে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত পৌনে ২টার দিকে হাসপাতাল থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, নিহত শিশু তাহমিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার কাজীপুর এলাকার মোহাম্মদ শাহিন রেজার পুত্র। সে রামপুরার মহানগর প্রোজেক্টের আল ফুরকান মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
সিরাতুন্নবী (স.) উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
ড্রাগন শেল্ডের প্রতারণা: ৬ জনের জেল, ১ লাখ ২০ হাজার…
ডজন মামলার খরচ জোগাতেই মাদক ব্যবসা, আটক ‘টোয়েন্টি জসিম’
মঙ্গলবার বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
এপ্রিলেই শুরু হবে নতুন অর্থবছর, রূপরেখা তৈরিতে কমিটি
সাত মাসে ১২ হাজার মামলা, থামছেই না নারী ও শিশু…

আরও পড়ুন

রামপুরায় মাদরাসায় শিশুর মর্মান্তিক মৃত্যু, গ্রিলের সাথে ঝুলছিল লাশ
রাজধানীর রামপুরায় এক মাদরাসার জানালার গ্রিলের সাথে গামছা পেঁচানো অবস্থায় তাহমিদুল ইসলাম (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হিফজ বিভাগের এই ছাত্রকে আত্মহত্যার শিকার হিসেবে দাবি করলেও ঘটনার রহস্য অনেকাংশেই অমীমাংসিত রয়ে গেছে। রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও মাদরাসা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ওই মাদরাসার বাবুর্চি মোতাহার তাহমিদুলের বাবা ও একজন শিক্ষককে নিয়ে বাজারে আম কিনতে যান। তারা ফিরে এসে দেখতে পান, জানালার গ্রিলের সাথে গামছা পেঁচানো অবস্থায় ঝুলছে শিশুটি। দ্রুত তাকে উদ্ধার করে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত পৌনে ২টার দিকে হাসপাতাল থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, নিহত শিশু তাহমিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার কাজীপুর এলাকার মোহাম্মদ শাহিন রেজার পুত্র। সে রামপুরার মহানগর প্রোজেক্টের আল ফুরকান মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
সিরাতুন্নবী (স.) উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
ড্রাগন শেল্ডের প্রতারণা: ৬ জনের জেল, ১ লাখ…
ডজন মামলার খরচ জোগাতেই মাদক ব্যবসা, আটক ‘টোয়েন্টি…
মঙ্গলবার বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
এপ্রিলেই শুরু হবে নতুন অর্থবছর, রূপরেখা তৈরিতে কমিটি
সাত মাসে ১২ হাজার মামলা, থামছেই না নারী…