চট্টগ্রামে মিয়ানমারে পাচারের পথে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
চট্টগ্রামের পতেঙ্গা থানার উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অবৈধ পথে মাল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। তল্লাশি চালিয়ে প্রায় তিন লাখ টাকার সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল ইসলাম (২৬), আকিব উদ্দিন (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) ও মো. বাদশা (২০)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে এই সিমেন্ট পাচার করা হচ্ছিল। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য চলাচল বন্ধে কোস্ট গার্ডের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
চট্টগ্রামে মিয়ানমারে পাচারের পথে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
চট্টগ্রামের পতেঙ্গা থানার উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অবৈধ পথে মাল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। তল্লাশি চালিয়ে প্রায় তিন লাখ টাকার সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল ইসলাম (২৬), আকিব উদ্দিন (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) ও মো. বাদশা (২০)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে এই সিমেন্ট পাচার করা হচ্ছিল। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য চলাচল বন্ধে কোস্ট গার্ডের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…