কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু, লাশ মর্গে
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম মো. সজিব (২৮)। তার বাবার নাম মো. সুলতান মিয়া।
কারা সূত্র জানায়, সজিব কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ২০১৩৬/২৬। কারাগারের এক কারারক্ষী জানান, শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন তা নিশ্চিত করতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…