পটিয়ায় কবরস্থান থেকে উদ্ধার নারীর মৃত্যু, পাশে মিলল বিষের বোতল
চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক রহস্যজনক ঘটনায় কবরস্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত নারীর (২৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকান-সংলগ্ন কবরস্থান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, মৃত নারীর শরীরে বিষক্রিয়ার কোনো সুস্পষ্ট আলামত পাওয়া না গেলেও মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়। তবে ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধের ফলাফল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষপানে আত্মহত্যা নাকি ধর্ষণের পর হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ইতিমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রিপোর্ট হাতে আসার পর আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…