ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহার, ফেসবুকে ভুয়া ভিডিও প্রকাশ
রাজধানীর রামপুরায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সাথে অসদাচরণ করে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগ ওই ব্যক্তিকে আটক করে আদালতে পাঠায়।
গত শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে রামপুরা থানার বনশ্রী বি-ব্লকের আবেশ হোটেলের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মোজাম্মেল হক। এসময় তিনি অবৈধভাবে পার্কিং করা ঢাকা মেট্রো-ন-২১-৮৬৭১ নম্বরের একটি পিকআপের বিরুদ্ধে ভিডিও মামলা দিতে ভিডিও ধারণ শুরু করেন। পিকআপ চালক সার্জেন্টের কাজে বাধা দেন এবং তার ভিডিও ধারণ করেন। পুলিশের উপস্থিতিতেই চালক বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।
পুলিশের অভিযোগ, ঘটনার পর ওই ব্যক্তি তার পরিচালিত ‘রোড স্কোপ ঢাকা’ নামের ফেসবুক পেজে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এরপর ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ওই দিন সাড়ে ১১টার দিকে রামপুরা থানার আবুল হোটেল রোড ক্রসিং এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন। পরে রামপুরা থানার মাধ্যমে তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
সম্পর্কিত খবর
সিরাতুন্নবী (স.) উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
ড্রাগন শেল্ডের প্রতারণা: ৬ জনের জেল, ১ লাখ ২০ হাজার…
ডজন মামলার খরচ জোগাতেই মাদক ব্যবসা, আটক ‘টোয়েন্টি জসিম’
মঙ্গলবার বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
এপ্রিলেই শুরু হবে নতুন অর্থবছর, রূপরেখা তৈরিতে কমিটি
সাত মাসে ১২ হাজার মামলা, থামছেই না নারী ও শিশু…

আরও পড়ুন

ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহার, ফেসবুকে ভুয়া ভিডিও প্রকাশ
রাজধানীর রামপুরায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সাথে অসদাচরণ করে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগ ওই ব্যক্তিকে আটক করে আদালতে পাঠায়।
গত শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে রামপুরা থানার বনশ্রী বি-ব্লকের আবেশ হোটেলের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মোজাম্মেল হক। এসময় তিনি অবৈধভাবে পার্কিং করা ঢাকা মেট্রো-ন-২১-৮৬৭১ নম্বরের একটি পিকআপের বিরুদ্ধে ভিডিও মামলা দিতে ভিডিও ধারণ শুরু করেন। পিকআপ চালক সার্জেন্টের কাজে বাধা দেন এবং তার ভিডিও ধারণ করেন। পুলিশের উপস্থিতিতেই চালক বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।
পুলিশের অভিযোগ, ঘটনার পর ওই ব্যক্তি তার পরিচালিত ‘রোড স্কোপ ঢাকা’ নামের ফেসবুক পেজে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এরপর ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ওই দিন সাড়ে ১১টার দিকে রামপুরা থানার আবুল হোটেল রোড ক্রসিং এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন। পরে রামপুরা থানার মাধ্যমে তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
সম্পর্কিত খবর
সিরাতুন্নবী (স.) উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
ড্রাগন শেল্ডের প্রতারণা: ৬ জনের জেল, ১ লাখ…
ডজন মামলার খরচ জোগাতেই মাদক ব্যবসা, আটক ‘টোয়েন্টি…
মঙ্গলবার বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
এপ্রিলেই শুরু হবে নতুন অর্থবছর, রূপরেখা তৈরিতে কমিটি
সাত মাসে ১২ হাজার মামলা, থামছেই না নারী…