চট্টগ্রামে ক্যাডেট এএসআই নিয়োগ: ৬১৯ জন পেলেন লিখিত পরীক্ষার সুযোগ
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদের নিয়োগ-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম পুলিশ লাইন্সে আয়োজিত তিন দিনব্যাপী এ কার্যক্রমে ১ হাজার ৬৫২ জন আবেদনকারীর মধ্য থেকে ৬১৯ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে।
গত ২৭ জুন থেকে শুরু হওয়া এ বাছাই কার্যক্রম ২৯ জুন পর্যন্ত চলে। এ সময় প্রার্থীদের কাগজপত্র যাচাই, শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) গ্রহণ করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়।
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে পুলিশ সুপার বলেন, প্রার্থীদের নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে এগিয়ে আসতে হবে। তিনি কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে পড়ার বিষয়ে সতর্ক করেন এবং সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে নিয়োগ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
লিখিত পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো এসএমএসের মাধ্যমে এ তথ্য মনিয়র করতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
কেরানীগঞ্জ কারাগারের বন্দির ঢামেকে মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় মরদেহ
হাজিদের প্রতি কোনো অবহেলা-জুলুম চলবে না: ধর্মমন্ত্রীর কড়া বার্তা
দৃষ্টিহীন হয়েও হার মানেননি: প্রধানমন্ত্রীর সহায়তায় রাবিতে চাকরি মিলল শাকিলের
হজযাত্রীদের অবহেলা বা জুলুম কোনোটাই মেনে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী
বিদ্যুৎ সংকট ও অগ্রাধিকার প্রকল্পে মাঠপর্যায়ে তদারকির নির্দেশ সচিবদের
জামালপুরের শিশুর ধর্ষণ-হত্যা: বিচ্ছিন্ন ঘটনা নয়, উদ্বেগজনক ধারা

আরও পড়ুন

চট্টগ্রামে ক্যাডেট এএসআই নিয়োগ: ৬১৯ জন পেলেন লিখিত পরীক্ষার সুযোগ
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদের নিয়োগ-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম পুলিশ লাইন্সে আয়োজিত তিন দিনব্যাপী এ কার্যক্রমে ১ হাজার ৬৫২ জন আবেদনকারীর মধ্য থেকে ৬১৯ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে।
গত ২৭ জুন থেকে শুরু হওয়া এ বাছাই কার্যক্রম ২৯ জুন পর্যন্ত চলে। এ সময় প্রার্থীদের কাগজপত্র যাচাই, শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) গ্রহণ করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়।
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে পুলিশ সুপার বলেন, প্রার্থীদের নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে এগিয়ে আসতে হবে। তিনি কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে পড়ার বিষয়ে সতর্ক করেন এবং সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে নিয়োগ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
লিখিত পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো এসএমএসের মাধ্যমে এ তথ্য মনিয়র করতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
কেরানীগঞ্জ কারাগারের বন্দির ঢামেকে মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় মরদেহ
হাজিদের প্রতি কোনো অবহেলা-জুলুম চলবে না: ধর্মমন্ত্রীর কড়া…
দৃষ্টিহীন হয়েও হার মানেননি: প্রধানমন্ত্রীর সহায়তায় রাবিতে চাকরি…
হজযাত্রীদের অবহেলা বা জুলুম কোনোটাই মেনে নেওয়া হবে…
বিদ্যুৎ সংকট ও অগ্রাধিকার প্রকল্পে মাঠপর্যায়ে তদারকির নির্দেশ…