সাপে কামড়ালেই ওঝায় ভরসা, হাসপাতালে না নিয়ে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাপের কামড়ে মুহাম্মদ সোহান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়ায় শেষরক্ষা হয়নি তার। রোববার (২৮ জুন) সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) বিকেলে বাড়ির পাশে একটি বিষধর সাপ সোহানকে কামড় দেয়। এরপর অতিরিক্ত রক্তপাত ও ব্যথা নিয়ন্ত্রণে কুসংস্কারবশত তাকে ডাক্তারের কাছে না নিয়ে এলাকার এক ওঝার শরণাপন্ন হন স্বজনরা। রাতভর ওঝার চিকিৎসায় অবস্থার কোনো উন্নতি না হওয়ায় রোববার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
নিহত সোহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান মনু মিয়া চৌধুরীপাড়ার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইরফান বলেন, বিষধর সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় সোহানকে হাসপাতালে আনা হলেও তখনই তার মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত খবর
বিনিয়োগে নতুন গতি: ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ
সর্বোচ্চ পদমর্যাদায় পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
মেট্রোস্টেশনে পার্কিংয়ে শৃঙ্খলা, তবে ফি নিয়ে অসন্তোষ
রাজধানীর বস্তিতে বিনামূল্যে চক্ষু সেবা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন
হাটহাজারীতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, চালক পলাতক
সাইবার হুমকির মুখে ঢাকার এক দূতাবাস, জোরদার হলো নিরাপত্তা

আরও পড়ুন

সাপে কামড়ালেই ওঝায় ভরসা, হাসপাতালে না নিয়ে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাপের কামড়ে মুহাম্মদ সোহান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়ায় শেষরক্ষা হয়নি তার। রোববার (২৮ জুন) সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) বিকেলে বাড়ির পাশে একটি বিষধর সাপ সোহানকে কামড় দেয়। এরপর অতিরিক্ত রক্তপাত ও ব্যথা নিয়ন্ত্রণে কুসংস্কারবশত তাকে ডাক্তারের কাছে না নিয়ে এলাকার এক ওঝার শরণাপন্ন হন স্বজনরা। রাতভর ওঝার চিকিৎসায় অবস্থার কোনো উন্নতি না হওয়ায় রোববার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
নিহত সোহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান মনু মিয়া চৌধুরীপাড়ার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইরফান বলেন, বিষধর সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় সোহানকে হাসপাতালে আনা হলেও তখনই তার মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত খবর
বিনিয়োগে নতুন গতি: ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সদস্য…
সর্বোচ্চ পদমর্যাদায় পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
মেট্রোস্টেশনে পার্কিংয়ে শৃঙ্খলা, তবে ফি নিয়ে অসন্তোষ
রাজধানীর বস্তিতে বিনামূল্যে চক্ষু সেবা দিল জিয়াউর রহমান…
হাটহাজারীতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, চালক পলাতক
সাইবার হুমকির মুখে ঢাকার এক দূতাবাস, জোরদার হলো…