ডেমরায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পারিবারিক কলহে আত্মহত্যার অভিযোগ
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে নাসরিন আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শায়খ খসরু জানান, শনিবার দিনগত রাত আড়াইটার দিকে বাঁশেরপুল নতুন পাড়ার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির পর নাসরিন নিজ কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। নাসরিন কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর পশ্চিম পাড়ার ইকবাল হোসেনের মেয়ে এবং তিনি পরিবারের সাথে ওই এলাকায় বসবাস করতেন।

আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এ ঘটনাকে আত্মহত্যা বলে মনে করলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এসআই শায়খ খসরু।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ডেমরায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পারিবারিক কলহে আত্মহত্যার অভিযোগ
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে নাসরিন আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শায়খ খসরু জানান, শনিবার দিনগত রাত আড়াইটার দিকে বাঁশেরপুল নতুন পাড়ার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির পর নাসরিন নিজ কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। নাসরিন কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর পশ্চিম পাড়ার ইকবাল হোসেনের মেয়ে এবং তিনি পরিবারের সাথে ওই এলাকায় বসবাস করতেন।

আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এ ঘটনাকে আত্মহত্যা বলে মনে করলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এসআই শায়খ খসরু।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…