ঢাকায় বাড়ছে অপরাধ আতঙ্ক, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা
রাজধানীতে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এক বছরে প্রায় ৪১ হাজার মানুষকে গ্রেফতার করা হলেও খুন, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের তাণ্ডবে জিম্মি হয়ে পড়েছে নগরজীবন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একের পর এক হত্যাকাণ্ড সাধারণ মানুষের মনে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি করেছে।
গত ১২ এপ্রিল মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর ৮ জুন রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার। ৯ জুন পূর্ব শেওড়াপাড়ায় মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফিকে ইট মেরে মারাত্মক আহত করে তার বাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন তিনি মারা যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে রাজধানীতে ১৬ হাজার ৯২৬টি মামলা ও ৪০ হাজার ৯৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও মাদক উদ্ধার ও অস্ত্র মজুদের কারণে মামলার সংখ্যা বেশি, তবুও সাধারণ মানুষের চোখে বাস্তব চিত্র ভিন্ন। চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বমহলে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ঢাকায় বাড়ছে অপরাধ আতঙ্ক, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা
রাজধানীতে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এক বছরে প্রায় ৪১ হাজার মানুষকে গ্রেফতার করা হলেও খুন, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের তাণ্ডবে জিম্মি হয়ে পড়েছে নগরজীবন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একের পর এক হত্যাকাণ্ড সাধারণ মানুষের মনে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি করেছে।
গত ১২ এপ্রিল মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর ৮ জুন রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার। ৯ জুন পূর্ব শেওড়াপাড়ায় মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফিকে ইট মেরে মারাত্মক আহত করে তার বাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন তিনি মারা যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে রাজধানীতে ১৬ হাজার ৯২৬টি মামলা ও ৪০ হাজার ৯৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও মাদক উদ্ধার ও অস্ত্র মজুদের কারণে মামলার সংখ্যা বেশি, তবুও সাধারণ মানুষের চোখে বাস্তব চিত্র ভিন্ন। চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বমহলে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…