মা মাছ রক্ষায় হালদায় অভিযান, জব্দ ৬ হাজার মিটার অবৈধ জাল
চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীর মা মাছ ও প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ। এই অভিযানে ৬ হাজার মিটার অবৈধ ভাসা জাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হালদা নদীর রামদাস মুন্সীর হাট থেকে মোহরা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী ও হালদা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান।
অভিযানে নৌ পুলিশের এএসআই রমজান আলীর নেতৃত্বে একটি দল এবং হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর ও হাসান মুরাদ অংশ নেন। এ সময় মো. শওকত আলী বলেন, হালদা নদীকে কার্প জাতীয় মাছসহ সব ধরনের মাছের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধে এবং মা মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা

আরও পড়ুন

মা মাছ রক্ষায় হালদায় অভিযান, জব্দ ৬ হাজার মিটার অবৈধ জাল
চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীর মা মাছ ও প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ। এই অভিযানে ৬ হাজার মিটার অবৈধ ভাসা জাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হালদা নদীর রামদাস মুন্সীর হাট থেকে মোহরা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী ও হালদা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান।
অভিযানে নৌ পুলিশের এএসআই রমজান আলীর নেতৃত্বে একটি দল এবং হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর ও হাসান মুরাদ অংশ নেন। এ সময় মো. শওকত আলী বলেন, হালদা নদীকে কার্প জাতীয় মাছসহ সব ধরনের মাছের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধে এবং মা মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার…