টেকনাফে বাস দুর্ঘটনায় আটকেপড়া যাত্রীদের উদ্ধার করলো কোস্টগার্ড
টেকনাফের দমদমিয়া এলাকায় ব্রিজ থেকে ছিটকে পড়া যাত্রীবাহী বাসের যাত্রীদের জীবন বাঁচালো কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটলেও বিজিবি ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আটকেপড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে কোস্টগার্ডের মেডিকেল টিম।
জানা গেছে, কক্সবাজার থেকে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি বাস দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সংলগ্ন ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী থাকলেও নারী ও শিশুসহ অনেকে বাসের ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন টেকনাফ, ২ বিজিবি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, তাৎক্ষণিক অভিযানের মাধ্যমে বাসের ভেতরে আটকে থাকা সব যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের চিকিৎসকরা ঘটনাস্থলেই আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরবর্তীতে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
টেকনাফে বাস দুর্ঘটনায় আটকেপড়া যাত্রীদের উদ্ধার করলো কোস্টগার্ড
টেকনাফের দমদমিয়া এলাকায় ব্রিজ থেকে ছিটকে পড়া যাত্রীবাহী বাসের যাত্রীদের জীবন বাঁচালো কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটলেও বিজিবি ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আটকেপড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে কোস্টগার্ডের মেডিকেল টিম।
জানা গেছে, কক্সবাজার থেকে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি বাস দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সংলগ্ন ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী থাকলেও নারী ও শিশুসহ অনেকে বাসের ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন টেকনাফ, ২ বিজিবি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, তাৎক্ষণিক অভিযানের মাধ্যমে বাসের ভেতরে আটকে থাকা সব যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের চিকিৎসকরা ঘটনাস্থলেই আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরবর্তীতে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…