প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন প্রস্তাব

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৯:৪০ এএম
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন প্রস্তাব

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে শিক্ষক নির্বাচন ও নিয়োগের দায়িত্ব পালন করবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং নিয়োগিত শিক্ষকদের বেতন-ভাতা প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার (৩১ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতিমন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে এই প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে সুপারিশ করা হয়েছে যে, সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, কিন্তু তাদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে গত বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ এর খসড়ায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নিয়োগের সুযোগ রাখা হলেও পরবর্তীতে নভেম্বরে জারি করা গেজেটে সেই সুযোগ বাতিল করা হয়েছিল।

এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। দুই মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার মাধ্যমে এই নিয়োগ পদ্ধতির চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...