স্বাধীনতা দিবসে জনসাধারণের জন্য উন্মুক্ত কোস্ট গার্ডের ৬ যুদ্ধজাহাজ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সমুদ্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দেশের বিভিন্ন ঘাটে ছয়টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই জাহাজগুলো পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চাঁদপুরের বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে ‘বিসিজিএস কুতুবদিয়া’, নারায়ণগঞ্জের বিসিজি বেইস কাশীপুর পন্তুনে ‘বিসিজিএস শেটগাং’, চট্টগ্রামের ১৫ নম্বর ঘাটে ‘বিসিজিএস তাজউদ্দিন’ এবং ইছা নগরে ‘বিসিজিএস শ্যামল বাংলা’ জাহাজটি দর্শকদের জন্য প্রস্তুত করা হয়। এছাড়া মোংলার দিগরাজে ‘বিসিজিএস কামরুজ্জামান’ এবং খুলনার রুপসায় ‘বিসিজিএস তৌহিদ’ জাহাজ দুটিতেও সাধারণ মানুষ প্রবেশ করে জাহাজের অভ্যন্তরীণ কাঠামো দেখার সুযোগ পান।

জাহাজ পরিদর্শনকালে উপস্থিত নারী ও পুরুষ দর্শনার্থীরা কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকদের কাছ থেকে গভীর সমুদ্রে টহল প্রদান, উদ্ধার অভিযান, চোরাচালান ও জলদস্যুতা দমন এবং মৎস্য সম্পদ রক্ষার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এ সময় সাধারণ মানুষ তাদের কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি ধারণা নিতে পেরে কোস্ট গার্ড সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেছেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
স্বাধীনতা দিবসে জনসাধারণের জন্য উন্মুক্ত কোস্ট গার্ডের ৬ যুদ্ধজাহাজ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সমুদ্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দেশের বিভিন্ন ঘাটে ছয়টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই জাহাজগুলো পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চাঁদপুরের বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে ‘বিসিজিএস কুতুবদিয়া’, নারায়ণগঞ্জের বিসিজি বেইস কাশীপুর পন্তুনে ‘বিসিজিএস শেটগাং’, চট্টগ্রামের ১৫ নম্বর ঘাটে ‘বিসিজিএস তাজউদ্দিন’ এবং ইছা নগরে ‘বিসিজিএস শ্যামল বাংলা’ জাহাজটি দর্শকদের জন্য প্রস্তুত করা হয়। এছাড়া মোংলার দিগরাজে ‘বিসিজিএস কামরুজ্জামান’ এবং খুলনার রুপসায় ‘বিসিজিএস তৌহিদ’ জাহাজ দুটিতেও সাধারণ মানুষ প্রবেশ করে জাহাজের অভ্যন্তরীণ কাঠামো দেখার সুযোগ পান।

জাহাজ পরিদর্শনকালে উপস্থিত নারী ও পুরুষ দর্শনার্থীরা কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকদের কাছ থেকে গভীর সমুদ্রে টহল প্রদান, উদ্ধার অভিযান, চোরাচালান ও জলদস্যুতা দমন এবং মৎস্য সম্পদ রক্ষার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এ সময় সাধারণ মানুষ তাদের কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি ধারণা নিতে পেরে কোস্ট গার্ড সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেছেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…