সিরাজগঞ্জে মন্ত্রী টুকু, পাম্পে দুই দিনের তেল দুই ঘণ্টায় শেষ হওয়ায় ক্ষোভ

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ৬:১৫ পিএম
সিরাজগঞ্জে মন্ত্রী টুকু, পাম্পে দুই দিনের তেল দুই ঘণ্টায় শেষ হওয়ায় ক্ষোভ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেছেন যে, পেট্রল পাম্পগুলোতে আগে যে পরিমাণ জ্বালানি দুই দিন চলত, বর্তমানে তা মাত্র দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের অনিয়ম বা জ্বালানি তেল হাইজ্যাকিং কোনোভাবেই বরদাশত করা হবে না এবং এ বিষয়ে প্রশাসনকে সর্তক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি খাতের এই অনিয়ম নিয়ে গভীর দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, জ্বালানি চুরি ঠেকাতে অনেক সময় নিজেকেই পেট্রল পাম্প ও ডিপোতে পাহারা দিতে হয়। তবুও কিছু অসাধু ব্যক্তির কারণে চুরি বন্ধ হচ্ছে না, যা মানুষের নৈতিক অবক্ষয়ের প্রমাণ।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, পৌর প্রশাসক শাহাদাত হোসেন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন সেক্টরের বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...