জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে: আখতার হোসেন

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ৩:২৭ পিএম
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে: আখতার হোসেন

স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় গণভোটের ফলাফল এবং কাঙ্ক্ষিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে। তিনি এই গড়িমসিকে জনগণের সাথে প্রতারণা বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, ১৯৭১ সালে মানুষ গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিল। স্বাধীনতার পর বারবার ফ্যাসিবাদ ও স্বৈরাচার দেশে মাথা তুলেছে এবং মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ২০২৪ সালে দেশের ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী আওয়ামী শাসনের বিরুদ্ধে আন্দোলন করে যা ১৯৭১ সালের মতোই একটি বিজয় বয়ে এনেছে এবং নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে।

এনসিপি নেতা অভিযোগ করেন, সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে অধিকাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। তারপরও বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যে থেকে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বিধায় তারা নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রত্যয় থাকলেও এখন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা করা হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এটি জুলাই আন্দোলনের চেতনার সাথে সাংঘর্ষিক এবং দেশের মানুষ এই প্রতারণা মেনে নেবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...