যেভাবে অবসরপ্রাপ্ত কর্নেল ওসমানী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হন

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ৩:২১ পিএম
যেভাবে অবসরপ্রাপ্ত কর্নেল ওসমানী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হন

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনের মুখে দেশের মানুষ যখন প্রতিরোধ গড়ে তুলছে, তখন বিশৃঙ্খল বাহিনীকে সংগঠিত করার দায়িত্ব পড়ে সাবেক এক সামরিক কর্মকর্তার ওপর। ‘অপারেশন সার্চলাইট’ এর পর বাঙালি সেনাদের পাল্টা আক্রমণ ও প্রতিরোধের মধ্য দিয়ে এপ্রিলের শুরুতে যখন মুক্তিবাহিনী গঠনের প্রক্রিয়া শুরু হয়, তখন এই বাহিনীর প্রধান হিসেবে নির্বাচিত হন অবসরপ্রাপ্ত কর্নেল মহম্মদ আতাউল গণি ওসমানী।

১৯১৮ সালে সুনামগঞ্জে জন্ম নেওয়া এম এ জি ওসমানী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা সীমান্তে লড়াই করে সুনাম কুড়ান এই ‘পাপা টাইগার’। দেশ বিভাগের পর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে যোগ দেন। পূর্ব পাকিস্তান রাইফেলস এবং সেনাবাহিনীর জেনারেল স্টাফ বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৬৭ সালে কর্নেল হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।

সামরিক বাহিনী থেকে অবসরের তিন বছর পর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আবার উর্দি পরেন। লেখক ও গবেষক মফিদুল হক জানান, ব্রিটিশ আর্মি থেকে যাঁরা একসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীতে এসেছিলেন, তাদের অনেকে সেনাপ্রধান হয়েছেন। কিন্তু বাঙালি হওয়ায় পদোন্নতিতে বৈষম্যের শিকার হতে হয়েছিল ওসমানীকে। তবে ইতিহাস তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যেখানে তিনি বাঙালি জাতির মুক্তির মহানায়ক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...