সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক লাঙ্গলবন্দে সংস্কৃতিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ১:৫০ এএম
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক লাঙ্গলবন্দে সংস্কৃতিমন্ত্রী

লাঙ্গলবন্দের স্নানোৎসব কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, এটি আমাদের আবহমান বাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, এই স্নানোৎসব ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলা। আমরা মতপার্থক্য ভুলে এক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।

বুধবার রাতে লাঙ্গলবন্দের চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিন্দু সম্প্রদায়ের মহাষ্টমী স্নানোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি এবং একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে লাঙ্গলবন্দকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দেশি-বিদেশি পুণ্যার্থীরা সব সুযোগ সুবিধা পান।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ও সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। শেষে ভজন ও লোকজ সংগীতের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবছর ব্রহ্মপুত্র নদের তীরে পাপমুক্তির আশায় লাখ লাখ মানুষ এই স্নানোৎসবে অংশ নেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...