সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলা লাঙ্গলবন্দ, পর্যটন কেন্দ্র হবে: মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ১১:৫৫ পিএম
সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলা লাঙ্গলবন্দ, পর্যটন কেন্দ্র হবে: মন্ত্রী

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, লাঙ্গলবন্দের স্নানোৎসব কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের নয়, এটি আবহমান বাংলার ঐতিহ্যবাহী উৎসব। তিনি জানান, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাই এক ছাদের নিচে বসবাস করতে চায় এবং সবার মিলনেই গড়ে উঠেছে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।

মন্ত্রী বলেন, আমাদের দেশ বহুত্ববাদী সংস্কৃতির ঐতিহ্য ধারণ করে। রাজনৈতিক বা মনের মতোর পার্থক্য থাকলেও আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত কাজ করে যাচ্ছে একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই তীর্থস্থানটিকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর এবং দেশি-বিদেশি পুণ্যার্থীদের সুবিধার্থে অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রদান করেন।

বুধবার রাতে লাঙ্গলবন্দের চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা ভজন ও লোকজ সংগীত পরিবেশন করেন। ব্রহ্মপুত্র নদের তীরে পাপমুক্তির আশায় প্রতিবছর লাখো পুণ্যার্থী এই স্নানোৎসবে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...